শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশ্বব্যাপী দোয়া চাইলেন ফারাজ করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

ইহুদিবাদী ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া কামনায় আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার একযোগে বিশ্বব্যাপী সকল মুসলমানদের আল্লাহর জন্য রোজা রাখার আহবান জানিয়েছেন দেশের তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।

গতকাল রাতে নিজের ভেরিফাই করা অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে সকলকে রোজা রাখার আহ্বান জানান তিনি।

এরইমধ্যে তার এই কর্মসূচীতে সাড়া দিয়েছে দেশ-বিদেশের হাজারো মানুষ। পরপর ৩ টি ফেসবুক স্ট্যাটাসে হাজার হাজার মানুষ আগামীকাল রোজা রাখবেন বলে জানিয়েছেন।

বিশেষ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, রাঙ্গামাটি, কক্সবাজার, ভোলা, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, খুলনা, পাবনা, বরগুনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভী বাজার, চাঁদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, হবিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বাগেরহাট, বরিশাল, মাগুরা, ফেনী সহ দেশের প্রত্যেকটি জেলায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তথা কাতার, সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত সহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ রোজা রাখবেন বলে জানা গেছে।

দেশে-বিদেশে নানা সংকটের মুহূর্তে বিপন্ন মানবতার জন্য কাজ করা তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর আহ্বানে গত ১২ অক্টোবর বৃহস্পতিবার ঢাকার বারিধারাস্থ ফিলিস্তিন দূতাবাসে হাজির হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল হাজারো তরুণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...