শনিবার, ৯ মে ২০২৬

শিশুদের মানবিকতা চর্চা ও ভালো মানুষ হওয়ার প্রয়াস চালাতে হবে: এম এ মালেক

৬দিন ব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে ছয় দিনব্যাপী ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ আজ ১৩ অক্টোবর শুক্রবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক, পশ্চিমবঙ্গ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার।

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম.এ মালেক।

প্রধান অতিথি বক্তৃতায় তিনি বলেন, শিশুদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা। তাদের রয়েছে জানার স্পৃহা। এই জানার স্পৃহা জাগিয়ে তোলার জন্য প্রয়োজন শিক্ষা। কেননা শিক্ষাই হলো মূল ভিত্তি। কেননা শিক্ষা অর্জিত না হলে আমরা কখনো পরিপূর্ণ মানুষ হবো না। আর শিক্ষা অর্জনের জন্য বই পড়ার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, আমাদের অভিভাবকদের দায়িত্ব শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা। তাদের মানবিকতা চর্চা ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়াস চালাতে হবে। শিশুদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিতে না পারলে ভালো সমাজ তৈরি হবে না এবং সেটা দেশের জন্য সুফল বয়ে আনবে না।

তিনি আরো বলেন, পৃথিবী পরিবর্তনশীল। এই পরিবর্তন শীলতার সাথে আমাদের মানিয়ে চলতে হবে। এই পরিবর্তশীলতার সঙ্গে যারা মানিয়ে চলতে পেরেছে তারা সফল হয়েছে। অভিভাবকদের উচিত শিশুর মধ্যে একটি স্বপ্ন গেঁথে দেওয়া।

তাদের মনে স্বপ্ন গেঁেথ দিতে পারলেই সে জীবনের কাক্সিক্ষত লক্ষ্যে পৌছেতে পারবে। তিনি বলেন, নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তোলা খুবই কঠিন কাজ। আমাদের চেষ্টা করতে হবে যেন নিজেদের উদাহরণ হিসেবে গড়ে তোলা যায় এবং সবার মধ্যে সেই লক্ষ্যই থাকা উচিত।

বিশিষ্ট বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় উৎসকে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, সর্বভারতীয় সম্পাদক আনসার উল হক।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।

উৎসবে উদ্বোধক ড. পবিত্র সরকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে ঘটনা ঘটেছে সেটি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে কলংকজনক অধ্যায়। সেদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি তারা ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করেছে।

এটি জঘণ্য কাপুরুষতা এবং বিশ্বাসঘাতকতার সামিল।
তিনি আরো বলেন, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি শেখ রাসেলকে স্মরণে রেখে বইমেলার এই আয়োজনটুকু ইতিহাসে নতুন সংযোজন হলো। এটি অসাধারণ এবং স্বার্থক একটি উদ্যোগ।

তিনি আরো বলেন, শিক্ষা যত বেশি ছড়াবে ছেলে মেয়ের হাতে তত বেশি বই উঠবে। বই পড়ার মাধ্যমে তারা সারা পৃথিবীকে জানতে পারবে। দেশকে ভালোবাসতে শিখবে।

সভাপতির বক্তৃতায় ড. অনুপম সেন বলেন, শেখ রাসেল বিশ্ব শিশুর প্রতীক। ১৫ আগস্ট কাল রাতে শেখ রাসেল হত্যাকা-ের মধ্য দিয়ে লঙ্ঘিত হয়েছে বিশ্বমানবতা। ঘাতকরা কেবল বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি একে একে হত্যা করেছে পরিবারের সদস্যদের।

তাদের নির্মমতা থেকে রক্ষা পায়নি ছোট্ট রাসেলও। তিনি আরও বলেন, চট্টগ্রামে শেখ রাসেল বইমেলা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সংযোজন।

শিশুসাহিত্যকরা ছড়া-কবিতা, গল্প-উপন্যাসে শেখ রাসেলকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। শেখ রাসেলের আদর্শ আমাদের নতুন প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

সন্ধ্যা সাড়ে ৬ টায় শিশু সাহিত্যিক বিপুল বড়–য়ার সভাপতিত্বে শেখ রাসেলকে নিয়ে ছড়া-কবিতা পাঠে অংশ নেন আহসানুল হক, উম্মে হাবিবা সূচনা, ক্যামেলিয়া আহমেদ, জাকির হোসেন কামাল, জোবায়দা আক্তার চৌধুরী, নাসরীণ রীনা, নুরনাহার ডলি, পাশা মোস্তফা কামাল, মালেক মাহমুদ, মাইছুরা ইশফাত, মেরিনা সুলতানা, রূপক কুমার রক্ষিত, শওকত জসীম, শাহনাজ পারভীন, সানজিদা আফরীন, হাসিনা আকতার।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় পবিত্র সরকার সন্ধ্যা ‘ছড়া পড়ার ইচ্ছে আছে?’ বিষয়ে বই নিয়ে আলোচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহিত্যিক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, প্রাবন্ধিক সুজন বড়ুয়া।

রাত ৮টায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ’র সভাপতিত্বে ‘আমার লেখা আমার বই : শেখ রাসেল’ বিষয়ে সেমিনারে আলোচনায় অংশ নেন ইউসুফ রেজা, নেছার আহমদ, আ. ফ. ম. মোদাচ্ছের আলী, মিলন বনিক, ইফতেখার মারুফ, রুনা তাসমিনা।

এদিকে উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে ড. পবিত্র সরকারের ‘ছড়া পড়ার ইচ্ছে আছে. রাশেদ রউফ ও মহসিন চৌধুরী সম্পাদিত জ্যোতির্ময় বঙ্গবন্ধু, আজিজ রাহমানের রঙ লেগেছে পাতায় পাতায়, প্রদ্যোত বড়–য়াার পেখম খুলেছে আলোর পাখি, লিপি বড়–য়ার আলোর পাখি শেখ রাসেল, বনশ্রী বড়ুয়া সবুজ হাসে বাংলাদেশে, গৌতম কাননুগোর চাঁদের হাসি খোকার হাসি, সজল দাশের দিচ্ছে পাড়ি বন-বাদাড়ি, ইসমাইল জসীমের সবুজের সাথে মন মাতাতে ও রুনা তাসমিনা সম্পাাদত অনন্যধারা।

শেখ রাসেল বইমেলার আজ ২য় দিনের কর্মসূচি: কাল ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠান। যাঁরা সম্মাননা পাচ্ছেন, তাঁরা হলেন অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী, রমজান মাহমুদ।

প্রধান অতিথি থাকবেন ড. পবিত্র সরকার। আলোচক থাকবেন কবি-শিশু সাহিত্যিক তপংকর চক্রবর্তী।

এর আগে অনুষ্ঠিত হবে শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতা (খ বিভাগ) , শেখ রাসেলকে নিয়ে ছড়া-কবিতা পাঠ, এবং আমার ভাবনায় শেখ রাসেল (১ম পর্ব)। এতে সভাপতিত্ব করবেন ড. প্রণব কুমার চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....