সোমবার, ২৪ আগস্ট ২০২৬

আকবরিয়ায় ২দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউজ ডেস্ক

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে হাটহাজারীর আকবরিয়ায় ২দিন ব্যাপি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত ৬ ও ৭ অক্টোবর হযরত আকবর শাহ (রহঃ) জামে মসজিদ ময়দানে এ মাহফিলের আয়োজন করে হযরত আকবর শাহ (রহ) ঈদ এ মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ।

আকবর শাহ জামে মসজিদের খতিব অধ্যক্ষ ক্বারী মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন, হযরতুল আল্লামা মুফতি ওয়াহিদুর রহমান, মাওলানা মুফতি মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা আবুল হাসান, মুহাম্মদ ওমাইর রেজভী, আলহাজ্ব সরওয়ার চৌধুরী, আল্লামা নেজাম উদ্দিন, নুরুল আমিন ওসমানী প্রমূখ।

মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর রহমত হিসেবে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

মাহফিল বাস্তবায়ন পরিষদ  বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান কারন আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি।  তাই তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভালোবাসা, অনুসরণ করা ও তার দেখানো পথে জীবন অতিবাহিত করা।  মহানবীর আদর্শ অনুসরণ ও অনুকরণ প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য।  এরই অংশ হিসেবে প্রতি বছরের মত এবারও ১৩তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের আয়োজন করা হয়।  এতে দূর দূরান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত হয়ে নবী প্রেমের প্রমান দিয়েছেন।

এখইসাথে মাহফিলকে সুন্দর করতে আর্থিক, মানসিক ও শারিরীক ভাবে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহফিল বাস্তবায়ন পরিষদ।

এদিকে মহান রবিউল আওয়ালে বিশ্বনবী রহমাতুল্লিল আলামীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখিল বিশ্বে শুভ আবির্ভাব উপলক্ষে পুরো এলাকা জুড়ে চলছে খুশির মাতম।  সাজ্জিত হয়েছে মসজিদসহ রাস্তঘাট। এতে অংশ নেয় এলাকার নবীন প্রবীনরা।  এছাড়াও যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়।  মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...