সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নবী প্রেমের খোদায়ী নক্ষত্র খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ)

আদনান আবির । আমিরাত প্রতিনিধি

আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন-ইসলামকে ধূলির ধরায় প্রতিষ্ঠা করে মানবজাতিকে হেদায়তের জন্যে শুভাগমন করেন রাহমাতুললিল আলামিন (দ.)। তিনি কোন নির্দিষ্ট জাতির জন্যে নয়, বরং সমগ্র মানবের জন্য প্রেরিত রাসুল (দ.) । যাঁর মাধ্যমে চূড়ান্ত পরিপূর্ণতা পেল ইসলাম এবং সমাপ্তি ঘটল নবুয়তের। আইয়্যামে জাহিলিয়্যাতে পৌত্তলিকতার পাপাচারে লিপ্ত মানবসম্প্রদায়কে তিনি আল্লাহর বান্দেগি শিখিয়েছেন। দুনিয়া ও আখিরাতের জীবনে মহাসাফল্য লাভের জন্যে খোদায়ী বিধান হিসেবে তোহফা এনেছেন আল কুরআন। যিনি ধরায় এসে ঘুচিয়ে দিয়েছেন, ধনী-গরীব,উঁচু-নীচু সকল জাত বর্ণের বিভেদ, প্রতিষ্ঠা করেছেন ন্যায়-সাম্য-সম্প্রীতিময় আদর্শ সমাজ।

নবীজিকে নিজের জীবনের চেয়েও অধিকতর ভালোবাসার মাধ্যমে মানুষ পৌঁছে যায় ঈমানের পূর্ণতায়। রাসুলুল্লাহর (দ.) এর মুহাব্বত ঈমানের অন্যতম পূর্বশর্ত। মুমিনদের প্রাণের স্পন্দন ছৈয়্যদুল মুরছালিন (দ.)। যুগ যুগ ধরে উম্মতে মুহাম্মদীকে সত্যিকারের নবী প্রেম শিখিয়েছেন হযরত গাউছুল আজম (রাদি.)। তাঁর বর্ণাঢ্য জীবনের পরতে পরতে নবীজিকে ভালোবাসার অনন্য সব দৃষ্টান্তই বলে দেয়, হুব্বে মোস্তফার ভূবনে তিনি উজ্জ্বল নক্ষত্র। অলৌকিকভাবে নবীজির বায়াত লাভের মাধ্যমে পেয়েছেন খলিফায়ে রাসুলের মর্যাদা। শরিয়ত ও তরিক্বতের ইলম অর্জন করে সকলের মাঝে তা বিস্তার করেছেন। ফলে সমাজ থেকে দূরিভূত হচ্ছে কুসংস্কার। নবীর আদর্শে জীবন গঠনে উজ্জীবিত করেছেন যুবকদের। পথহারা মানুষদের সিরাতুল মুস্তাকিমের দিকে আহবান করে ছিনা-ব-ছিনা তাওয়াজ্জুর মাধ্যমে নূরে মোস্তফা বিতরণ করছেন। তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে নফসের প্রভাব থেকে মানুষকে পবিত্র করে রুহানিয়্যতকে বিকশিত করেছেন। রাসুলনোমা এই তরিক্বতের অনুসরণে মানুষ আজ ফয়েজে কুরআনের নূর লাভে ধন্য হচ্ছে, মোরাকাবার অনুশীলনের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি সাধন করছেন। এভাবে অপ-সংস্কৃতির চর্চা থেকে যুবকদের ফিরিয়ে এনেছেন আল্লাহ ও রাসুলের পথে। নবীপ্রেমের ঐশি পথের নিয়ামত বিতরণের জন্য গঠন করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। যার মাধ্যমে তরিক্বতকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। এর মাধ্যমে তরিক্বতের শিক্ষা প্রসারিত হচ্ছে আরব থেকে আজমে চতুর্দিকে। মাশাআল্লাহ।

গত ৬ অক্টোবর শুক্রবার আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখাসমূহের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি পুলিশের সিনিয়র অফিসার সালেম মাহমুদ মোবারক আল সেকলি ও জিসিসি জেনারেল ট্রান্সপোর্ট ডাইরেক্টর হামাদ সালেহ আবদুল্লাহ হামিস আল রামসী।
দুবাই কমিউনিটির জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মুহাম্মদ হারুন এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম সহ অনেকে।

স্মরণ কালের সেরা এ পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিলে আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি, ভারত, পাকিস্তান, স্থানীয় আরবী এবং বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ সহ আশপাশের এলাকা গুলো ছিলো কানায় কানায় পূর্ণ। কোথাও ছিলোনা তিল ধারণের ঠাঁই।

এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ সালতানাত অব ওমান এবং কাতারের বিভিন্ন শাখা সমূহের তরিক্বতপন্থিরা আমিরাতে অনুষ্ঠিত এ মাহফিলে লাইভে ভার্চুয়ালী যুক্ত ছিলেন। মিলাদ কিয়াম শেষে প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...