বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটের রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ আসর শুরু করল বাংলাদেশ।

আজ (শনিবার) ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের হাতেই আসে ব্রেকথ্রু, একে একে উইকেট হারিয়ে ধ্বংসস্তূপ হয়ে যায় আফগান ব্যাটিং লাইন। শেষপর্যন্ত ৩৭.২ ওভারেই গুটিয়ে যায় মাত্র ১৫৬ রান স্কোরবোর্ডে জমা করে। সাকিবের সাথে সমান ৩ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম নেন দুই উইকেট, এছাড়া তাসকিন-মুস্তাফিজের ঝুলিতে যায় একটি করে উইকেট।

১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে বেশ দেখে-শুনেই ইনিংস শুরু করে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে দুর্ভাগ্যজনক ভাবে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ৫ রানে থাকা তামিমকে। লিটনের ডিফেন্স শটে রান নিতে কিছুটা সামনে এগিয়ে ফের নন স্ট্রাইক প্রান্তে ব্যাক করার আগেই নাজিবউল্লাহ জাদরানের ডিরেক্ট থ্রোতে রান আউট তামিম।

তানজিদ তামিমের বিদায়ের পর আরেক ওপেনার লিটন দাসও উইকেটে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ফজল হক ফারুকির বলে এগিয়ে খেলতে গিয়ে ইনসাইড এজে লেগ স্টাম্প হারান। ১৩ রানেই থামে ওপেনার লিটনের ইনিংস। এরপর মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত’র ব্যাটে পাওয়ার প্লের ১০ ওভার শেষ হয় স্কোরবোর্ডে ৪৪ রানে।

২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর ম্যাচে এগিয়ে যেতে থাকে তিনে নামা মিরাজ ও শান্তর ব্যাটে। শান্তর শুরুটা ধীরগতির হলেও থিতু হয়ে রানের ফোয়ারা ছোটান। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা মিরাজ আজকেও টপ অর্ডারে ব্যাট হারে দুর্দান্ত। শান্ত-মিরাজ জুটির পঞ্চাশ রান পূর্ণ হয় ৫৬ বলে। দারুণ খেলতে থাকা মিরাজ ফিফটি পূর্ণ করেছেন ৫৮ বলে। ব্যক্তিগত ৫৭ রানে মিরাজের বিদায়ের ফলে ৩ রানের জন্য জুটির হয়নি শতরান। নাভিন উল হকের বলে এক হাতে ক্যাচ লুফে নেন রহমত শাহ। দলীয় ১২৪ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।

সাকিব আল হাসান ইনিংস বড় করতে পারেননি। দারুণ এক শট খেলেও সাকিব ধরা পড়েন বাউন্ডারি লাইনে। ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর ৮০ বলে ফিফটি পূর্ণ করেন শান্ত। পরের ওভারে নাভিনকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বল আগেই নিশ্চিত করেন বাংলাদেশের ৬ উইকেটের জয়। শান্ত অপরাজিত থাকেন ৫৯ রানে, মুশফিক ২ রান করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...