মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভারতের ক্লাব ওড়িষাকে হারাল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

হারে শুরুর ধাক্কা সামলে এএফসি কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। নিজেদের মাঠ কিংস অ্যারেনায় সোমবার ভারতের দল ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে অস্কার ব্রুসনের দল।

মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ৩-১ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করেছিল কিংস।

ম্যাচের আগ মুহূর্তে শৃঙ্খলা ভাঙার অভিযোগে নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেনকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দেয় ক্লাব কর্তৃপক্ষ।

নির্ভরযোগ্য খেলোয়াড়দের অনুপস্থিতিতে টালমাটাল কিংস ১৯ মিনিটে পিছিয়ে পড়ে। জিকোর জায়গায় পোস্টের নিচে মেহেদী হাসান ঠেকাতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়েগো মাউরিসিওর কোনাকুনি শট।

কিংস ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষ দিকে। ৩৯তম মিনিটে বাই লাইনের ওপর থেকে বক্সে চিপ করেন রবসন দি সিলভা রবিনিয়ো; নিখুঁত হেডে বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা দামাশেনো।

বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে রাকিব হোসেনের ক্রসে বক্সের ভেতর থেকে দরিয়েলতন গোমেস নাসিমেন্তো হেডে এগিয়ে নেন বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে দরিয়েলতনের শটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কিংস। ৬৬তম মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলেন ওড়িশার জেরি লালরিনজুয়ালা, কিন্তু বাকিটা সময়ে সমতাসূচক গোলের দেখা পায়নি তারা।

২৪ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের আরেক দল মোহন বাগানের মুখোমুখি হবে কিংস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...