মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মাস ব্যাপী লায়ন্সের সেবা মাস ১ অক্টোবর থেকে শুরু: জেলা গভর্ণর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে অক্টোবর মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত প্রতিদিন একাধিক সেবা কর্মসূচী গ্রহণ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ।

এ উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর জাকির হোসেন রোডের সিএলএফ কমপ্লেক্সে লায়ন্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অক্টোবর সেবা মাসের একমাস ব্যাপী সেবা কর্মসূচীর বিস্তারিত উপস্থাপন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্ণর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

এসময় তিনি সাংবাদিকদের জানান, প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোতে ও মানব ইতিহাসের ক্রান্তিলগ্নে মানুষ যখন বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবন সংগ্রামের দিক নির্দেশনা পাচ্ছিলনা সেই ক্রান্তিলগ্নে ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরের মানব হিতৈষী এক বীমা কর্মকর্তা মেলভিন জোন্স এর উদ্যোগে এবং নেতৃত্বে অসাম্প্রদায়িক এবং অরাজনৈতিক সেবা সংগঠন যাত্রা শুরু করে , তা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন আন্তর্জাতিক লায়ন্স ক্লাব। বর্তমানে বিশ্বের প্রায় ১৩ লক্ষ ৬৮ হাজার লায়ন সদস্য পৃথিবীর কোথাও না কোথাও , প্রতি মুহূর্তে মানব কল্যাণে সেবা কর্ম পরিচালনা করে চলেছেন । বর্তমান বিশ্বের ২১০ টি দেশে ৪৮’ হাজার ক্লাবের মাধ্যমে প্রায় ১৪’ লক্ষ লায়ন সদস্য দিন রাত সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা আশা করি এই সেবা কার্যক্রম ভবিষ্যতে আরো বেগমান হবে। বর্তমান বাংলাদেশে মাল্টিপল জেলা ৩১৫ এর ৭ টি লায়ন্স জেলার ৭১৭ টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ১৯ হাজার ৮’ শ ৬০ জন লায়ন সদস্য সর্বদা সেবা কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন।

তিনি আর জানান, তদানিন্তন পূর্ব পাকিস্তানে ১৯৫৮ সালে লায়ন্স ক্লাব অব চিটাগাং এর মাধ্যমে এ দেশে লায়নিজমের সূচনা হয়।বাংলাদেশের স্বাধীনতার পর বীর চট্টলার সূর্য সন্তান , লায়নিজমের জনক প্রাক্তণ মন্ত্রী মরহুম এম.আর. সিদ্দিকী বাংলাদেশে লায়নিজমের শুভ সুচনা করেন। বাংলাদেশে লায়ন্স জেলা ৩১৫ – বি ৪ , চট্টগ্রাম একমাত্র জেলা , যা ঢাকার বাইরে কর্মকাণ্ডের ব্যাপ্তি ঘটিয়ে ইতিমধ্যেই ৯৭ টি ক্লাবের মাধ্যমে ৩ হাজার ৪ শত লায়ন সদস্য দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এ জেলা ছাড়াও লায়ন কার্যক্রমকে সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বতন্ত্র লিও জেলা বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। এ লিও জেলায় ১ হাজার ৯৪৯ জন লিও সদস্য ৪৮ টি ক্লাবের মাধ্যমে সেবা মূলক কাজে লায়নদের সহযোগিতা করে চলেছে। তারই ধারাবাহিকতায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ অক্টোবর সেবা মাস ২০২৩ পালনের উদ্যােগ গ্রহণ করেছেন। এ-উপলক্ষ্যে ১ অক্টোবর বিকাল সাড়ে ৩ টায় নগরীর জিইসি মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজনের মধ্যে দিয়ে সেবা মাস উদ্বোধন করা হবে। সেবা মাস কার্যক্রমে একমাস ব্যাপী প্রতিদিন একাধিক ক্লাবও বিভিন্ন কর্মসূচী পালন করবে।

এসময় লায়ন্সের উদ্যােগে বৃহত্তর চট্টগ্রামে জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ৩৯টি স্থায়ী প্রকল্প সমূহের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন জেলা গভর্ণর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ।

রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার ও অক্টোবর সেবা মাস ২০২৩ প্রেস কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম এমজেএফ এর সভাপতিত্বে ও মেম্বার সেক্রেটারি লায়ন হাসান আকবর এর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ ছিদ্দিকী পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কো-চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, লায়ন মোঃ শাহেদ সরোয়ার মেক্সিম, লায়ন আরিফ আহমেদ, জেলা ভাইস গভর্ণর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, লায়ন মোসলেম উদ্দিন আহমেদ (অপু) এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন আ জ ম সাইফুল ইসলাম টুটুল, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ ইউসুফ চৌধুরী এমজেএফ, জয়েন্ট মেম্বার সেক্রেটারি লায়ন মোঃ জসিম উদ্দিন এমজেএফ, ট্রেজারার লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন মোঃ সাইফুদ্দীন হক সহ লায়নের অন্যান্য সদস্যগন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...