বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নির্বাচন-আন্দোলন নিয়ে দোদুল্যমান বিএনপি, ভরসা বিদেশি হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে বিএনপি। দলটির এক অংশ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। কারণ মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। বিএনপির আরেক অংশ আন্দোলন চালিয়ে যেতে চায়। তবে বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও ভিতরে ভিতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি পুরোদমে চলছে।

বিএনপি নেতৃত্বের এক অংশ অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায়। সে লক্ষ্যেই দেশজুড়ে রোড মার্চ করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করছে দলটি। আর অক্টোবর পর্যন্ত আন্দোলনকে টেনে নিতে প্রতিদিনই কর্মসূচি দিচ্ছে দলটি। এজন্য বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে। তারা আশা করছে, শিগগির সরকারের উপর আরও নিষেধাজ্ঞা আসবে। তাতে সরকার কাবু হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না, এটা বিএনপি নেতারাও বুঝতেছেন। তারা মূলত তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের দিকে। ওই সূত্রের মতে, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করছেন, সরকার নির্বাচন করে ফেলবে। এমন বদ্ধমূল ধারণা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে। যার ফলে মাঠের আন্দোলন চাঙ্গা করা যাচ্ছে না। গত ১৫ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে মাঠের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেটা আজও কাটিয়ে উঠতে পারেনি দলটি। মাঠের নেতাকর্মীরা বরাবর অভিযোগ করে আসছেন, দলের নেতারা আন্দোলনের ডাক দিয়ে মাঠে থাকেন না। যার ফলে গত ১৫ বছর ধরেই আন্দোলন সফল করা যাচ্ছে না।

তবে বিএনপি নেতারা এখন নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন। তারা দুই এক দিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এসেবের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ঘেরাও, আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি অক্টোবর পর্যন্ত আন্দোলন টেনে নিতে চায়। অক্টোবরের শেষ দিকে মাত্র পাঁচ-সাত দিনের ঢাকা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটাতে চায়। অবশ্য এর আগে একদিন হরতাল ডেকে পরিস্থিতি বুঝার চেষ্টা করবে বিএনপি। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নেতা-কর্মীদেরকে ঢাকামুখী হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তারেক রহমানের মধ্যে যোগাযোগ হয়েছে। সেখানে পিটার হাস তারেক রহমানের কাছে নির্বাচন নিয়ে প্রস্তুতি জানতে চাইলে তারেক জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কয়েকজন নেতারা নির্বাচনে যেতে চাইলেও সাধারণ কর্মীরা চায় না, কর্মীদের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না।

কিন্তু বিএনপির একাধিক সূত্র বলছে, মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। নেতাকর্মীরা মুখিয়ে আছেন। দীর্ঘ ১৭ বছর ধরে দল ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাই তারা এখন নির্বাচনে যেতে অস্থির হয়ে উঠেছে।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপি নেতৃত্ব আন্দোলন ও নির্বাচন নিয়ে দোদুল্যমান অবস্থায় আছেন। নির্বাচনের প্রস্তুতি দলের ভিতরে পুরোদমে চলছে। আবার আন্দোলনের কর্মসূচি দেখে বুঝার উপায় নেই যে সত্যি সত্যিই সরকারের পতন ঘটানো যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...