মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টানা ৩ দিনের ছুটি, কক্সবাজার-কুয়াকাটার সব হোটেল বুক

কক্সবাজার প্রতিনিধি।

ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরকারি ছুটি। এর পরের দুদিন শুক্র ও শনিরবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ২৮ সেপ্টেম্বর ২০২৩ পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে। প্রতিবছরই দিবসটিতে সরকারি ছুটি থাকে।

এদিকে টানা তিন দিনের ছুটি থাকায় পরিবারের সঙ্গে তা উদযাপনে পর্যটনকেন্দ্রগুলোতে আগে থেকেই হোটেল-মোটেল বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।

বিশেষ করে কক্সবাজারের তারকামানের হোটেলগুলো আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শতভাগ বুকিং হয়ে গেছে। এ ছাড়া কুয়াকাটায়ও অধিকাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে।

হোটেল সি-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, টানা ছুটি ও সপ্তাহব্যাপী মেলা ও বিচ কার্নিভালকে কেন্দ্র করে নতুন সাজে সাজানো হয়েছে হোটেলকে।

টানা তিন দিনের ছুটিতে হোটেল শতভাগ রুম বুকিং হয়েছে। আশা করি, পর্যটকরা যেমন আনন্দ পাবেন, তেমনি ভালো ব্যবসাও হবে।

আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির তথ্যানুযায়ী, কুয়াকাটায় ছোট-বড় ১৭০টির মতো আবাসিক হোটেল রয়েছে। এগুলোর ধারণক্ষমতা সর্বোচ্চ ২৫ হাজার। বছরে বিশেষ ছুটির দিনগুলোতে সেখানে অসংখ্য পর্যটক আসেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব শরীফ বলেন, পর্যটন দিবস ও তিন দিন সরকারি ছুটি উপলক্ষে প্রথম সারির হোটেল-মোটেলের প্রায় শতভাগ এবং দ্বিতীয় সারির হোটেলের ৮০ ভাগ কক্ষ বুকিং হয়ে গেছে। আমরা হোটেল কর্তৃপক্ষ আগত পর্যটকদের সেবা নিশ্চিত করতে তৎপর রয়েছি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য উৎসবের আয়োজন করা হয়েছে বলেও জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...