বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতাকালে মঞ্চে হঠাৎ এক যুবক

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চে উঠে পড়েন এক যুবক। আয়োজক ও পুলিশ দ্রুতই তাকে সরিয়ে নিতে চাইলেও মন্ত্রী সেসময় ওই যুবকের কথা শুনতে আগ্রহ প্রকাশ করেন।

তখন যুবকটি এসে তার পরিচয় দিয়ে বক্তব্য রাখেন। পরে তাকে মঞ্চ থেকে সরিয়ে প্রথমে থানায়; সেখান থেকে কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে (সিটিটিসি) নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মঞ্চে নিজের নাম ‘সত্য’ পরিচয় দিয়ে ২৫ ঊর্ধ্ব ওই যুব্ক কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী মহাজাতক সম্পর্কে কটুক্তি করেন।

শুক্রবার সকালে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে।

ওই যুবক বলেন, “মহাজাতক শহীদ আল বোখারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে বিভ্রান্ত করতেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ঘটনার বর্ণনা দিয়ে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বয়সের এক যুবক মঞ্চে উঠে পরে।

আয়োজক ও পুলিশ যখন তাকে সরিয়ে নিচ্ছিল তখন মন্ত্রী তার (যুবকের) কথা বা বক্তব্য শুনতে আগ্রহ প্রকাশ করেন।

ঘটনার সময় উপস্থিত এই জনসংযোগ কর্মকর্তা বলেন, সমস্ত জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, তিনি (মন্ত্রী) তখন সেই যুবকের নাম ও পরিচয় জিজ্ঞেস করলেন সে নিজের নাম ‘সত্য’ বলে পরিচয় দেন।

তারপর সে কী বলতে চায় তাকে বলতে বললে, তখন সে পুনরায় শহীদ আল বোখারী (মহাজাতক) সম্পর্কে একই কথা পুনরাবৃত্তি করেন। তারপর পুলিশ তাকে সরিয়ে নিলে মন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য দেন।

অপু বলেন, সাধারণ এ ঘটনাকে কেন্দ্র করে এক কুচক্রী তার ফেইসবুকে মিথ্যাচার করে যাচ্ছেন, যা অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক। ওই যুবকের আসলে মানসিক সমস্যা রয়েছে কি না তা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...