বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শুরুতে বোল্ড হলেন লিটন-তানজিদ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। বোল্ড হয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম।

বাংলাদেশ ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ২০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন তিনে নামা এনামুল হক। তার সঙ্গী সাকিব আল হাসান। ওপেনিংয়ে ফিরে লিটন শূন্য করেছেন। তানজিদ তিন চারের শটে ১৩ করে শার্দুলের বলে বোল্ড হয়েছেন।

বাংলাদেশ এই ম্যাচে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। নাঈমের জায়গায় একাদশে ফিরেছেন তানজিদ তামিম। মুশফিকের জায়গায় খেলছেন এনামুল হক।

তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুলের জায়গায় একাদশে ঢুকেছেন শেখ মাহেদী, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

ভারত একাদশে চার পরিবর্তন এনেছে। বিরাট কোহলির জায়গায় খেলছেন সূর্যকুমার যাদব। তিলক ভার্মা দলে ঢুকেছেন হার্ডিক পান্ডিয়ার জায়গায়। মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃষ্ণা খেলছেন যথাক্রমে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের জায়গায়।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, এনামুল হক, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, শামীম হোসেন, শেখ মাহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিষাণ, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...