বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মাঝ রাতে সোহানের বাড়িতে শাকিব খান

বিনোদন ডেস্ক

সোহানুর রহমান সোহানের হাত ধরেই ঢাকাই সিনেমায় পা রেখেছিলেন শাকিব খান, পরে হয়ে উঠেছেন সুপারস্টার। সেই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবরে ছুটে গেলেন তার বাড়িতে, অপলক তাকিয়ে থাকলেন ঢালিউড কিং।

আগেই ফেইসবুকে জানিয়েছিলেন শোকবার্তা। এরপর সশরীরে হাজির হয়ে শ্রদ্ধা জানালেন অগ্রজ নির্মাতার চিরবিদায়ে।

শুধু শাকিব খান নয়, বুধবার রাতে সোহানের বাড়িতে ছুটে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, নির্মাতা খন্দকার সুমনসহ অনেকে।

বুধবার সন্ধ্যায় ঘুমের মধ্যে চিরঘুমে চলে যান ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাতা সোহানুর রহমান সোহান।

একদিন আগে মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মারা যান তার স্ত্রী প্রিয়া। স্ত্রী মারা যাওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই চিরবিদায় নেন সোহান। হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।

চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন বলেন, “উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে সোহান ভাইকে গোসল করাতে নিয়ে যাওয়া হয় উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদে।

পরে মরদেহ ৩ নম্বরের সেক্টরের বাসায় আনা হয়। এখানে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রিয়াজ, শাকিব খানসহ অনেকেই আসেন।”

স্ত্রী প্রিয়াকে ভীষণ ভালোবাসতেন সোহান। আগের দিন স্ত্রী মারা যাওয়ার পরই তিনি স্বজনদের বলেছিলেন, তাকে যেন স্ত্রীর কবরের পাশেই শায়িত করা হয়।

শেষ ইচ্ছানুযায়ী তাকে টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশেই শায়িত করা হবে বলে জানান খন্দকার সুমন।

তিনি বলেন, “সোহান ভাইয়ের বাড়ি বগুড়ায়, শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। প্রিয়া ভাবিকে টাঙ্গাইলে দাফন করা হয়েছে। সোহান ভাইয়ের ইচ্ছা অনুযায়ী প্রিয়া ভাবির কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...