শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভূমিকম্প, ১৮০০ মাইল অ্যাম্বুলেন্স চালিয়ে মারাকেশে ব্রিটিশ ডাক্তার

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে আক্রান্তদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। শুধু রাষ্ট্রীয়ভাবেই নয়, ব্যক্তি পর্যায়েও অনেককেই সহায়তা নিয়ে ছুটতে দেখা যাচ্ছে আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশটিতে।

যেমন একজন ব্রিটিশ ডাক্তার লন্ডন থেকে প্রায় ১৮০০ মাইল পথ অ্যাম্বুলেন্স চালিয়ে মরক্কোর মারাকেশে গিয়েছেন। ডেইলি মেইলের এক প্রতিবেদন মতে, মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পের খবর শোনার পরদিনই উদ্ধার অভিযানে অংশ নিতে ও আহতদের সেবা করতে নিজের অ্যাম্বুলেন্স বোঝাই ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে বেরিয়ে পড়েন ওই ডাক্তার।

এরপর তার সঙ্গে যোগ দিয়েছেন আরও চারজন। তারা অবশ্য বিমানে করে মরক্কো গিয়েছেন। তবে প্রতিবেদনে ওই ডাক্তারের বিস্তারিত নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে একটি ব্রিটিশ দাতব্য সংস্থাও মরক্কোর দুর্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেছে।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাতে মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার পাঁচশ’ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও দুই হাজার মানুষ।

তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তারা। জাতিসংঘ বলছে, ভূমিকম্পে কমপক্ষে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ঘরবাড়ি হারিয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকেশের পাহাড়ি অঞ্চল

ভূমিকম্পে দেশটির কয়েকটি পাহাড়ি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে গ্রামের পর গ্রাম। বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেনি দেশটির বাসিন্দারা। এদিকে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক।

স্মরণকালের এই দুর্যোগে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। শোকের অংশ হিসেবে সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। তাতে যোগ দিয়েছে বিদেশি কিছু উদ্ধারকারী দল। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...