বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

দুই যুগ আগে চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ সোমবার চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।

সাজাপ্রাপ্ত নাসির উদ্দীন ওরফে রফিক চট্টগ্রামের লোহাগাড়া থানার উত্তর আমিরাদ মাস্টারহাট আলী মিয়ার বাড়ির আবু আহম্মদ ওরফে রাজা মিয়ার ছেলে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আসামি রফিকের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি রফিক অন্য একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাকে আজ আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়েছে।

এ মামলায় অন্য দুই আসামিকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন, খোরশেদ আলম ও মামুন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালে ১৩ অক্টোবর নগরীর বন্দর থানার নয়ারহাট নেভী হল রোডে আবু বক্কর বাচ্চুকে বিয়ার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় সে সময় বন্দর থানার এসআই নরেশ চন্দ্র কর্মকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...