রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,২০২২ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য , আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আনোয়ারা সদর ইউনিয়নের ইউপি সদস্য সুমন মিত্র , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৈশাখী দত্ত, পারভিন আক্তার ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম. ছরোয়ার হোছাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজনীন নাহার ও সহকারী শিক্ষক সোমা গুহ।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ২০২২ সনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর সংবর্ধনা দেয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...