বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৭ জলডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ সাত জলডাকাতকে আটক করেছে র‌্যাব। ভোরে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূল থেকে তাদের আটক করা হয় বলে জানায় র‌্যাব।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আটকরা হলেন: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার মো. মঞ্জুর আলম ওরফে মঞ্জু (৩৮), চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া এলাকার মো. বাহার উদ্দিন বাহার ওরফে মাহবুব (৩২), কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কালুয়ার ডেইল এলাকার মকছুদ আলম (৩২), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়ার মো. তোফায়েল (২১), চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পূর্ব মোহাজের পাড়ার মো. দিদার (৩০), চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মাদ্রাসা ইউনিয়নের উত্তর মাদ্রাসা এলাকার ইকবাল হোসেন (৩৫) এবং কক্সবাজার শহরের উত্তর কুতুবদিয়াপাড়ার মোহাম্মদ রাশেদ (২৭)।

র‌্যাবের দাবি, আটকদের মধ্যে মঞ্জু একজন চিহ্নিত জলডাকাত। তার নিজের নামে বাহিনী রয়েছে। তার নামে কক্সবাজার সদর থানাসহ বিভিন্ন থানায় নয়টির বেশি মামলা আছে। এছাড়া আটক অন্যদের বিরুদ্ধেও সাগরে দস্যুতাসহ নানা অপরাধে একাধিক মামলা আছে বলে জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন বলেন, ভোরে কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে একদল সশস্ত্র লোক মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে র‌্যাব সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে সাত জনকে আটক করা হয়।

পরে আটকদের কাছ থেকে ও ঘটনাস্থল তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় তৈরি বন্দুক, সাতটি গুলি, দুটি কিরিচ, দুটি চাকু, দুটি টর্চ লাইট ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব ব্যাটালিয়নের এ অধিনায়কের দাবি, আটকদের মধ্যে মঞ্জুর আলম জলডাকাত দলের মূল হোতা। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় আবারও মামলা হয়েছে বলে জানান, এইচএম সাজ্জাদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...