বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পাকিস্তানকে সরিয়ে ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

এই দফায় দুই সপ্তাহের বেশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে পারল না পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া।

ব্লুমফন্টেনে শনিবার প্রোটিয়াদের ১২৩ রানে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ৩৯২ রানের পুঁজি গড়া সফরকারীরা প্রতিপক্ষকে থামিয়ে দেয় ২৬৯ রানে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে চূড়ায় তারা। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং ১২০।

একশর বেশি রেটিং আছে আর কেবল তৃতীয় স্থানে থাকা ভারত (১১৪) ও চতুর্থ স্থানে থাকা নিউ জিল্যান্ডের (১০৬)।

৯৯ রেটিং নিয়ে পাঁচে ওয়ানডের গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ছয় নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার, রেটিং ৯৭।

র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সাতে বাংলাদেশ। অষ্টম স্থানে শ্রীলঙ্কা। দুই দলেরই রেটিং সমান ৯২। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ৯ ও ১০ নম্বরে যথাক্রমে আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৬৮)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...