বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এমরানের ‘নাটক’ সম্ভবত সপরিবারে আমেরিকার ভিসা পেতে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে বরখাস্তের পর এমরান আহম্মদ ভূঁইয়ার সপরিবারে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবস্থানকে ‘নাটক’ বলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তার ধারণা, বরখাস্ত আইন কর্মকর্তা সপরিবারে যুক্তরাষ্ট্রের ভিসা চাইছেন। আর আলোচনায় থাকার জন্য এই কাজ করেছেন। দুই দিন আলোড়ন সৃষ্টি করার এই ঘটনার বিষয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে নিজের অভিমত জানান মন্ত্রী।

বিষয়টি নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “তিনি (এমরান) আশ্রয় পাননি, তিনি (দূতাবাসে) গিয়েছিলেন। অপেক্ষা করে গেইট থেকে চলে আসছেন। আমার মনে হয়েছে এটি একটি নাটক।

সম্ভবত তিনি সপরিবারে মার্কিন ভিসা চাচ্ছেন, সেজন্য এটা নাটক বলে অনেকে বলেছেন। আলোচনায় থাকার জন্য নাটকটি সাজিয়েছেন বলে অনেকে বলছেন।

বিভিন্ন মতাদর্শের মানুষ যে সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, সেটি এই ঘটনায় স্পষ্ট হয়েছে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

বিএনপি বলে দলীয় কর্মীদের আমরা বিভিন্ন পদে বসিয়েছি সেটি যে সঠিক নয় সেটি এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, বলেন তিনি।

নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা প্রত্যাহার করতে শতাধিক নোবেল বিজয়ী ও পশ্চিমা বিশিষ্টজনদের বিবৃতির বিপক্ষে পাল্টা বিবৃতিতে সিই করেননি এমরান। উল্টা গণমাধ্যমকে বলেন, তিনি মনে করেন ড. ইউনূস ‘বিচারিক হয়রানির শিকার’।

এমরানর এমন বক্তব্যকে ‘শৃঙ্খলা ভঙ্গ’ উল্লেখ করে প্রতিক্রিয়া দেখান আইনমন্ত্রী আনিসুল হক। গত শুক্রবার পদ থেকে বরখাস্ত করে আদেশ জারি হয়।

একই দিন বিকেলে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে সপরিবারে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অবস্থান নেন এমরান। সেখান থেকেই গণমাধ্যমকে বার্তা পাঠান, দুই কিশোরী কন্যা এবং স্ত্রী সমেত ছবিও দেন।

তবে যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। আর কয়েক ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় এমরান বাসায় ফেরেন। এরপর এখন পর্যন্ত তার কোনো বক্তব্য আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...