বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে হিসাবরক্ষণ কর্মকর্তা খুনে একই অফিসের কর্মীর যাব্জ্জীবন

চট্টগ্রাম নিউজ ডটকম

দেড় বছর আগে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক হিসাবরক্ষণ কর্মকর্তাকে খুনের অভিযোগে ওই অফিসেরই বাবুর্চির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত।

পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার চট্টগ্রাম মহানগর জেলা ও দায়রা জজ জেবুননেছার আদালত এ রায় দেয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫১ বছর বয়সী নিহার রিছিল ‘তিলোত্তমা টাইলস’ নামের প্রতিষ্ঠানটিতে বাবুর্চির চাকরি করতেন। তার বাড়ি শেরপুর জেলার নলিতা থানার মায়াখাসী গ্রামে।

আদালতের পিপি আবদুর রশিদ জানান, রায় ঘোষণার সময় রিছিল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

২০২২ সালের ৩১ জানুয়ারি নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায়, ‘তিলোত্তমা টাইলস’ কার্যালয়ে ছুরিকাঘাতে খুন হন হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম মঈন উদ্দিন তন্ময়। ঘটনার সময় ওই অফিসে তন্ময় ও রিছিলসসহ চারজন ছিলেন।

নিহত তন্ময়ের বাড়ি চুয়াডাঙ্গার শেখপাড়া এলাকায়। ওই ঘটনায় তার ছোট ভাই এস এম আমিন উদ্দিন মামলা করলে গ্রেপ্তার জন রিছিল। মামলায় বলা হয়, কথা কাটাকাটির জেরে ওই খুনের ঘটনা ঘটে।

তদন্ত শেষে ২০২২ সালের ২৯ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালতে। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসে রায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...