বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে

পটিয়ায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্টানে নির্বাচন কমিশন সচিব

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলায় আজ শনিবার সকালে স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে পটিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর বলেন, ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সমাজ করতে হলে নিজেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, বর্তমানে কোন ভোটার চাইলে অ্যাপস ব্যবহার করে তার ভোট সেন্টারের নাম, ভোটার নাম্বার, ভোট সেন্টারের লোকেশন জেনে নিতে পারবেন।

অনুষ্টানে স্মার্ট কার্ড গ্রহণ করে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি নির্বাচনের আগে পটিয়ায় স্মার্ট কার্ড বিতরণ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় তিনি বক্তব্যে নির্বাচন কালীন ভোট কেন্দ্রে ডিউটিরত কর্মকর্তাদের ভোট দানের প্রক্রিয়াকে আরো সহজ করার অনুরোধ জানান।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ড.আশিক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...