চন্দনাইশে অবৈধভাবে বালি উত্তোলন ও স্তুপ করার দায়ে ২ টি পিকআপ ট্রাক, ২টি এস্কেভেটর ও ১ লক্ষ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার বরকল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পাঠানদন্ডী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সেখানে বালুর স্তুপ করার খবর পেয়ে তিনি এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযান পরিচালনা করার সময় কাউকে পাওয়া যায়নি।বালু বিপননের কাজে ব্যবহৃত ট্রাক, এস্কেভেটর ও জব্দকৃত বালু ওই ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমানের জিম্মায় প্রদান করা হয়েছে।
