সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাতীয় নির্বাচনে বিদেশে থেকেই ভোট দিতে চান প্রবাসীরা

আদনান আবির । আমিরাত প্রতিনিধি

আগামী জাতীয় নির্বাচনে বিদেশে থেকেই ভোট দিতে চান সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল এবং সময় সাপেক্ষ হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারছেন না তারা। আমিরাত প্রবাসীদের দাবি, নির্বাচন কমিশন যেন বাংলাদেশ কনস্যুলেট দুবাই এবং আবুধাবি দূতাবাসের মাধ্যমে বা অনলাইনে হলেও সহজতর পদ্ধতিতে যেন ভোটগ্রহণের সুযোগ রাখে। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারকপত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে। ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত না হয়ে, ভোট দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় পোস্টাল ব্যালট। ভোটের তফসিল ঘোষণা হওয়ার পর এলাকার নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসারকে ডাকযোগে আবেদন করা হলে, তিনি নিশ্চিত হয়ে নির্দিষ্ট ঠিকানায় নতুন খামসহ ব্যালট পেপার পাঠিয়ে দেন। ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রিটার্নিং অফিসারকে নতুন খামে করে তা ডাকযোগে আবার পাঠিয়ে দিতে হয়।

নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সহযোগিতায় চলতি বছরের জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে আমিরাতের দুটি মিশনেই জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) জন্যে প্রবাসীদের আবেদন করার সুযোগ রাখা হয়েছিল। ফলে জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন অনেক প্রবাসী। তবে এনআইডি সংশোধনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

সারাবিশ্বে বিষয়টি দারুণভাবে সাড়া ফেলেছে। কারণ একসময় প্রবাসীদের প্রত্যাশা থাকলেও দেশের বাইরে থেকে এনআইডির জন্য আবেদন ছিল অকল্পনীয়। তাই প্রবাসীরা বলছেন, হয়ত একইভাবে ভোটও দেওয়া যেতে পারে। এতে করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীরা।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, আমিরাতে প্রায় ১০ লাখেরও বেশি প্রবাসী ভোটার রয়েছেন। তাদের বেশিরভাগই কাজের কারণে ভোট দিতে দেশে যেতে পারবেন না। ১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদেরও ভোট দেওয়ার অধিকার রয়েছে।

আমিরাতের শারজায় বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী বলেন, প্রবাসের মাটিতে এনআইডির ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। সে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আমাদেরও আছে। আমার মতো সারাবিশ্বের অসংখ্য প্রবাসীদেরও ভোট দেওয়ার আগ্রহ রয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি অনুরোধ হলো ভোট দেওয়ার যে প্রক্রিয়াটি রয়েছে সেটি যেন সহজতর করা হয়।

আমিরাতে বাংলাদেশি কমিউনিটির নেতা আরশাদ হোসেন হিরু বলেন, বর্তমান সরকারের উদ্যোগে এখন আমরা যারা প্রবাসে সহজ পক্রিয়ায় এনআইডি পাচ্ছি, সেভাবে ভোট অধিকারও যেন পাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...