শনিবার, ১৫ আগস্ট ২০২৬

অসুস্থ চবি ছাত্রলীগ নেতাকে দেখতে গেলেন সাবেক নেতাকর্মীরা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বশর শফির গুরুতর অসুস্থতায় তার শারীরিক অবস্থার খোঁজ নিতে সাবেক নেতাকর্মীরা তার বাড়িতে যান।নেতাকর্মীরা জানতে পারেন তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় শফিউল বশর শফুর বাড়িতে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে যান জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কলিম,রাউজান উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর আলমগীর আলী, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা আবুল মনসুর জামসেদ, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো.এরশাদ হোসেন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা মো.সেকান্দর, জেলা যুবলীগ নেতা ইকবাল বাপ্পি, উপজেলা যুবলীগ নেতা আলমগীর, মো.জাকারিয়া, মো.মামুন এবং চবি ছাত্রলীগের শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক সাদাফ।

এসময় নেতাকর্মীরা সবার কাছে গুরুতর অসুস্থ শফিউল বশির শফির জন্য দোয়া চান।

এসময় জেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, ৮৯/৯০দশকের ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তী শফি ভাই ভালো নেই।

একই সাথে সবার কাছে তার রাজনৈতিক এই সহযোদ্ধার জন্য দোয়া কামনা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাকসু সদস্য জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কলিম বলেন, ‘আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফি ভাইকে দেখতে এসে খুবই আবেগ প্রবন হয়ে পড়লাম।হ্রদয়ে রক্তক্ষরণ হচ্ছে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দেখে এবং এই আপাদমস্তক আওয়ামী লীগ নেতার নামটি তথাকথিত কমিটির কোথাও দেখতে না পেয়ে।দায়িত্বশীল নেতৃত্বের এমন দায়িত্বহীন কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা জানা নেই।আমৃত্যু সিনিয়র সদস্য হিসেবে ছোট্ট সম্মানটুকু চাইলে তাঁকে দেওয়া যেতো।’

তিনি আরো বলেন, ‘নতুন প্রজন্মের কাছে একদিন এ ইচ্ছেকৃত অসম্মানের জন্য কিন্তু দু’হাত জোড় করে ক্ষমা চাইতে হবে সেদিন আর বেশি দূরে নয়।প্রকৃতি কিন্তু চরম প্রতিশোধ নিতে কখনোই ভুল করে না।ইতিহাস তাই প্রমাণ করে।আল্লাহ শফি ভাইকে হায়াতে তাইয়্যাবা দান করুন।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...