শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

নিশ্চয়ই প্রকাশ্য ও গোপন সব কিছুই আল্লাহপাক জানেন

ধর্ম ডেস্ক

মহান আল্লাহপাক বলেন, ‘তিনি [রাসুল (সা.)] বললেন, আমার রব নভোমণ্ডল ও ভূমণ্ডলের সব কথা সম্পর্কে অবগত এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (সুরা আম্বিয়া, আয়াত : ৪)

তাফসির : উল্লিখিত আয়াতে কাফিরদের শলাপরামর্শ ও গোপন আলাপের মুখোশ উন্মোচন করা হয়েছে। তারা অত্যন্ত গোপনে আলাপ করলেও তা মহান আল্লাহর অজানা নয়। কারণ তিনি গোপন হোক বা প্রকাশ্যে হোক পুরো জগতের সব কিছু সম্পর্কে অবগত। জগতের কোনো কিছুর জ্ঞান তার জ্ঞানের বাইরে নয়।

এ আয়াতের মাধ্যমে তাদের সাবধান করা হয়। ইরশাদ হয়েছে, ‘তিন ব্যক্তির মধ্যে এমন কোনো গোপন পরামর্শ হয় না, যাতে চতুর্থ ব্যক্তি হিসেবে তিনি উপস্থিত থাকেন না এবং পাঁচ ব্যক্তির মধ্যেও হয় না, যাতে তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে উপস্থিত থাকেন না। তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। অতঃপর তারা যা করে তা সম্পর্কে কিয়ামতের দিন তিনি জানাবেন, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সম্যক অবগত। (সুরা মুজাদালা, আয়াত : ৭)

মহান আল্লাহ আমাদের সব বিষয় সম্পর্কে অবগত। ইরশাদ হয়েছে, ‘তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা থেকে বের হয় এবং আকাশ থেকে যা কিছু বর্ষিত হয়, আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে দ্রষ্টা।’ (সুরা হাদিদ, আয়াত : ৪)

কোরআনে বিশেষভাবে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করা হয় যে বিষয়গুলো সম্পর্কে শুধু মহান আল্লাহই জ্ঞান রাখেন।

ইরশাদ হয়েছে,‘কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়ুতে আছে। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সব বিষয়ে অবহিত।’ (সুরা লোকমান, আয়াত : ৩৪)

অদৃশ্য জগৎ ও ভূপৃষ্ঠের অতিক্ষুদ্র বিষয়েও তিনি অবগত। ইরশাদ হয়েছে, ‘অদৃশ্যের চাবিকাঠি তাঁর কাছেই।

তিনি ছাড়া কেউ তা জানে না, জলে ও স্থলে যা কিছু আছে তা সম্পর্কে তিনিই অবগত, তাঁর অজ্ঞাতে একটি পাতাও পড়ে না ও ভূপৃষ্ঠের অন্ধকারে কোনো শস্যকণাও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত বা শুষ্ক কোনো বস্তু নেই, যা সম্পর্কে সুস্পষ্ট কিতাবে নেই।’ (সুরা আনআম, আয়াত : ৫৯)

অণু-পরমাণু সম্পর্কেও মহান আল্লাহ অবগত আছেন। তিনি বলেন, ‘তুমি যে অবস্থায় থাকো এবং তুমি কোরআন থেকে যা পড়ে থাকো আমি তোমাদের পরিদর্শক, যখন তোমরা তাতে নিমগ্ন হও। আকাশমণ্ডলী ও পৃথিবীর অণু পরিমাণও তোমার প্রতিপালকের অগোচরে নয় এবং তা অপেক্ষা ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই, যা সুস্পষ্ট কিতাবে নেই।’ (সুরা ইউনুস, আয়াত : ৬১)

আরো ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি আকাশমণ্ডল ও ভূমণ্ডলের সব অদৃশ্য সম্পর্কে অবগত এবং তোমরা যা কিছু প্রকাশ করো ও গোপন করো সে সম্পর্কে আমি জানি।’ (সুরা বাকারা, আয়াত : ৩৩)

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...