আনোয়ারা উপজেলায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি মামলায় ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ আগষ্ট) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বটতলী মোহসেন আউলিয়ার মাজার সংলগ্ন রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে সড়ক দখল, ফুটপাতে দোকান বসিয়ে মানুষের হাটা চলার রাস্তা বন্ধ করে গণউপদ্রব সৃষ্টি করা, রাস্তার জলাবদ্ধতা তৈরি করাসহ নানান অপরাধে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক ১০ মামলায় ১০জনকে অর্থদণ্ড প্রধান করা হয়েছে।
