শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়‌নে প্রস্তুত সোনালী ব্যাংক পিএল‌সি বান্দরবান অঞ্চ‌লের সকল শাখা

বান্দরবান প্রতিনিধিঃ

বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গত ১৭ই আগস্ট থেকে চালু হয়েছে সার্বজনীন পেনশন ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন।

সুত্র বলছে বেসরকারি খাতের সব কর্মজীবী এই পেনশনের আওতায় আসতে পারবেন।

সুযোগ থাকছে প্রবাসী বাংলাদেশিদের জন্যও।এরই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলার নিম্ন,মধ্য আয়ের মানুষের কাছে সার্বজনীন পেনশন নিয়ে কৌতুহলের কমতি নেই।

পার্বত্য বান্দরবান জেলার নানা শ্রেনী পেশার মানুষের কাছেও গুরত্ব বেড়েছে বর্তমান সরকারের সার্বজনীন পেনশন ব্যবস্থার এই উদ্যোগ।

সার্বজনীন পেনশন ব্যবস্থায় থাকছে চারটি বিভিন্ন পর্যায়ের জনসাধারণের জন্য স্কিম সুবিধা,বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবীদের জন্য প্রগতী স্কীম।স্বকর্মে নিয়োজিত যেমন বিক্সাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, ছেলে, তাঁতী, গৃহিনীদের জন্য থাকচে সুক্ষা স্কীম,নিম্ন আয়ের হত দরিদ্র মানুষ, যাদের বাৎসরিক আয় ৬০,০০০ টাকা বা এর নীচে তাদের জন্য থাকচে সমতা স্কীম,এছড়াও প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী স্কিম সুবিধা।

খুব সহজেই www.upension.gov.bd তে লগইন করে ব্যক্তিগত, স্কিম, ব্যাংক, নমিনি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন আগ্রহীরা।

এ বিষয়ে বান্দরবান সোনালী ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সার্বজনীন পেনশন এর সেবা গ্রাহকের কাছে আরো সুন্দর ভাবে পৌছে দিতে।

বান্দরবান সোনালী ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার রাজন কান্তি দাশ জানান প্রধানমন্ত্রী দেশের আপামোর সাধারণ মানুষের কল্যানে সার্বজনীন এই পেনশন সুবিধা প্রবর্তন করায় দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত হয়েছে।

তিনি জানান ইতিমধ্যে বান্দরবান জেলার সোনালী ব্যাংক এর প্রধান শাখায় সার্বজনিন পেনশন সুবিধা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে সাহায্য ডেস্ক খোলা হয়েছে।আগ্রহীরা যারা নিজেরা ওয়েবসাইটে পেনসন এর নিবন্ধন করতে অপারগ মূলত তাদের সার্বোক্ষনিক সুবিধা,ও তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করাই হবে এই ডেস্ক এর কাজ।আমরা চাই কোন নাগরিক এই সুবিধা থেকে বঞ্চিত না হোক।এছাড়াও আমরা গ্রাহকদেরকে সার্বজনীন পেনশন এর সুবিধা বুঝিয়ে দেয়ার জন্য ব্যাংক এর পক্ষ হতে প্রচার প্রচারনা,লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরো জানান সার্বজনীন পেনশন এর যে কোন স্কীমের গ্রাহক, কোন চাঁদা দাতার হিসাব যদি সোনালী ব্যাংকের যে কোন শাখায় থাকে সেক্ষেত্রে কোন সার্ভিস চার্জ ছাড়া তিনি সহজেই মাসিক চাঁদা পরিশোধ করতে পারবেন।

তবে এখনো পর্যন্ত জেলায় কতজন সার্বোজনীন পেনশন সুবিধা গ্রহণ করেছেন এমন প্রশ্নে তিনি বলেন দেশ এখন অনেক স্মার্ট হয়েছে, যে কেউ চাইলে ঘরে বসে মোবাইল ব্যাংকিং এর সুবিধা নিয়ে এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন খুব সহজেই www.upension.gov.bd তে লগইন করলেই স্কীম সুবিধার যাবতীয় বিষয় ও টাকা জমা দেয়া থেকে শুরু করে কত টাকা জমা হলো তা গ্রাহক দেখতে পারবেন।তাই এই পর্যন্ত পার্বত্য জেলায় কতজন এটা সম্পন্ন করেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত নেই,সেটা একমাত্র মন্ত্রণালয়ের কাছেই সুরক্ষিত আছে।আমরা যারা এ বিষয়ে পারদর্শী নয় তাদেরকে সাহায্য ডেস্কের মাধ্যমে সেবা প্রদান করবো।

বান্দরবান জেলায় সকল জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে সার্বজনীন পেনশন এর আওতায় সকলকে সম্পৃক্ত করার জন্য একই সুবিধা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে লামা উপজেলা,আলীকদম,রুমা,থানচি,নাইক্ষ্যংছড়ি,রোয়াংছড়ি এর সকল সোনালী ব্যাংকের শাখা গুলোতে, বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাং বান্দরবান শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ) মোঃ ওসমান গনি।

তিনি বলেন জেলার সদরের সোনালী ব্যাংকে পেনশন সুবিধা গ্রহিতাদের সার্বক্ষণিক তথ্য ও পেনশন স্কীক/ একাউন্ট খোলার জন্য আলাদা ভাবে যে সাহয্য ডেস্ক খোলা হয়েছে একই ভাবে জেলার অন্যান্য উপজেলার শাখা গুলোতেও এই সুবিধা বহাল থাকবে।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগের সাথে জেলার সকল শ্রেনীর মানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে সকল নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিতের এই উদ্যোগ সফল করতেই আমাদের এই প্রচেষ্টা।

তিনি পাশাপাশি সকলকে এই পেনশন সুবিধা সম্পর্কে সজাগ করে সুবিধা গ্রহণের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...