শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অর্থের নিরাপত্তা বজায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দক্ষিণ আফ্রিকায় নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের আপামর মানুষের সুন্দর জীবন নিশ্চিত করাই আওয়ামী লীগের লক্ষ্য। প্রবাসীদের অনুরোধ জানাচ্ছি, হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাবেন। তাতে করে অর্থের নিরাপত্তা বজায় থাকবে।’

ধানমন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়ায় না এসে অনেকেই জাল সার্টিফিকেট দিয়ে দালালের খপ্পরে পড়ে বিদেশে আসে। বিদেশিদের বোকা বানানো যায় না। তারা ধরা পড়ে যায়। এরপর থেকে এমন হলে বিদেশের জেলেই থাকতে হবে। কেননা, এই ধরণের মানুষের জন্য শুধু দেশের ভাবমূর্তিই নয়, তারা নিজেরাও ক্ষতির সম্মুখীন হয়।

তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসীরা বিনিয়োগ করতে পারেন। সেখানে বিশেষ সুবিধাও পাবেন তারা। আফ্রিকার সঙ্গে আমরা সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছি। যাতে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ আরও বৃদ্ধি পায়।

এখন বাংলাদেশের অর্থনীতি নিয়ে গোটা বিশ্বই হিসাব করে চলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এই অগ্রযাত্রা যেনো আর ব্যাহত না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে সবাইকে।

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসীদের সহযোগিতা ও ভোট চেয়েছেন শেখ হাসিনা। বলেন, লুটেরাদের হাতে যেনো দেশের ক্ষমতা আর না যায়।

বিএনপি সব সময় নির্বাচন বানচালের চেষ্টা করে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, আমরা করি সৃষ্টি, ওরা করে ধ্বংস। এটাই হলো বিএনপির চরিত্র। মানুষের ওপর হামলা করা কোন ধরনের রাজনীতি?

‘এত টাকা বিএনপি পাচার ও লুট করেছে যে, এখন আবার আন্দোলনের নামে জ্বালাও-পোড়াওয়ে নামার পাঁয়তারা করছে। এবার বাড়াবাড়ি করলে জনগণ তাদের ছাড়বে না; প্রতিহত করবে দেশের স্বার্থে’, যোগ করেন শেখ হাসিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...