শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাউজানে দোলনার রশি গলায় আটকে প্রাণ গেল শিশুর

রাউজান প্রতিনিধি

রাউজানে দোলনার রশি গলায় আটকে মেহরাজ হোসেন রাকিব (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে কুয়াইশ-অক্সিজেন সংযোগ সড়কের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়।

২৩ আগস্ট বুধবার সকালে জানাযা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে।

নিহত শিশু রাকিব রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তজুমিয়া মিস্ত্রীর বাড়ি মোহাম্মদ আলমগীরের ছেলে।

বাবা মুহাম্মদ আলমগীর বলেন, রাকিব দোলনায় চড়ার বাহানা ধরায় ঘরের বারান্দায় রশি দিয়ে দোলনা বেঁধে দিয়েছিলাম। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেই দোলনায় দোল খাচ্ছিল সে। পরিবারের সদস্য সকলেই ছিল পারিবারিক কাজে। রাকিব বারান্দায় একাকি দোল খেতে খেতে এক সময় দোলনার রশির তার গলায় পেঁছে ফাঁস লেগে যায়। তার মা মোছা: তাসমিনা আকতার এসে এই ঘটনা দেখে চিৎকার করতে করতে গলা থেকে রশি খুলে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে। তখন পাশের একজন ছেলে ও স্থানীয় গ্রাম পুলিশ ইমরান হোসেন বাপ্পী শিশুটিকে নিয়ে প্রথমে নেয়ামত আলী রোড এলাকায় একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখান থেকে তার পরামর্শে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির মস্তিষ্কে আঘাত পেয়েছে। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রয়োজন বলে জানান চিকিৎসক। শিশুটির বাবা নগরীর ম্যাপ শোতে সামান্য বেতনে চাকরি করেন। এভারকেয়ারে আইসিইউতে রাখার মত তার সামর্থ না থাকায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউর ব্যবস্থা না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুনরায় এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে রাত ৮ টার সময় শিশুটি মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...