শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ভারতে নির্মাণাধীন রেলসেতু ধসে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মিজোরামে নির্মাণাধীন একটি রেলসেতু ধসে ১৭ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে আরও কয়েকজন আটকা পড়েছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ইনডিয়া টুডে।

বুধবার (২৩ আগস্ট) মিজোরামের সাইরাং এলাকার নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে পড়ার ঘটনা ঘটে।

নির্মাণকাজ চলার সময় আচমকা রেলসেতু একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৭টি মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

রেলসেতুটির মাধ্যমে দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছিল । সমতলের সঙ্গে পাহাড়ী এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, চার-পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে। মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল। এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল। বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...