কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইউনুস (১৮) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং-৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস একই ক্যাম্পের বাসিন্দা মো. হামিদ হোসেনের ছেলে।
১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, একদল দুর্বৃত্ত ওই যুবককে গুলি করে করে পালিয়ে যায়। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত এপিবিএন পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
