শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাহাড় কর্তনের অভিযোগ: প্রশাসনের অভিযান

গিয়াস উদ্দিন

পাহাড় কর্তনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

আজ ২২ আগষ্ট মঙ্গলবার বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ও জালালাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পরিচালিত এই অভিযানে পাহাড় কর্তনের সত্যতা পাওয়া যায় ।অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাটহাজারী উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হানের নেতৃত্বে এই অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ও বায়েজিদ থানার পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করে ।

অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান জানান, অভিযান চলাকালীন দেখা যায় চারপাশে উঁচু করে টিনের বেড়া দিয়ে ভেতরে পাহাড় কর্তন করে প্লট তৈরির চেষ্টা করছে। সেখানে বিভিন্ন ব্যক্তির নামে সাইনবোর্ড দেখতে পাওয়া যায় ।অভিযান পরিচালনা কালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ।তবে আশেপাশের ব্যক্তিদের কাছ থেকে যারা পাহাড় কর্তন করেছে তাদের সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং সাইনবোর্ডে প্রাপ্ত নাম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ জারি করে।

আগামী বৃহস্পতিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

এই প্রসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, পাহাড় কাটার ব্যাপারে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ব্যাবস্থা নিচ্ছি।ইতোমধ্যে পাহাড় কাটার দায়ে জেল জরিমানা ও মামলা দায়েরসহ শাস্তিরমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।গত ১২ আগস্ট লিংকরোডে পাহাড় কাটার দায়ে ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...