সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়িকে

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন পুলিশ সুপার

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি নয় উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পি পি এম( বার)।

তিনি আজ মঙ্গলবার ২২শে আগস্ট সকাল ১১ টায় রামগড় উপজেলা সম্মেলন কক্ষে রামগড় থানার আয়োজনে  রামগড় উপজেলার বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন , খাগড়াছড়ির জেলার নয় উপজেলার কোথাও মাদক পাচারকারীদের ছাড় দেয়া হবে না। মাদক পাচারকারীদের আইনের আওতায়নে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথি খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তাধর বলেন , দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার রামগড় স্থলবন্দর শিক্ষা সংস্কৃতিতে ঐতিহ্যবাহী জনপদ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের সৌহাদ্য পূর্ণ বসবাস। সহসাই রামগড় স্থলবন্দরের কার্যক্রম শুরু হলে এই জনপদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হবে সেই লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ কাজ করছে।

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন,  রামগড় পার্বত্য অঞ্চলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুচক্রী মহল যাতে সম্প্রীতি নষ্টের চেষ্টা করতে না পারে, পুলিশ প্রশাসন সহ সকলকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

বিট পুলিশিং সভায় আরো বক্তব্য রাখেন,  রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, সাংবাদিক নিজামুদ্দিন লাভলু, কাউন্সিলর আনোয়ারা বেগম, বীট পুলিশের প্রচার সম্পাদক মোঃ এরশাদুল্লাহ, ও শ্রমিক নেতা হানিফ পাটোয়ারী প্রমুখ।

এ সময় রামগড় থানার আওতাধীন বীট পুলিশের পাঁচটি ইউনিটের সদস্যরা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...