চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৯৮১ গ্রাম স্বর্ণসহ তুষার নাগীন দাশ (৩২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
সোমবার (২১ আগস্ট) সকালে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, ওই যাত্রীর ব্যাগে ৪২১ গ্রাম ও কাপড়ে পেস্ট করে লাগানো ৫৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
