চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় দোকানের ভিতর ডুকে পড়ল যাত্রীবাহী বাস।
সোমবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তবে, দোকান বন্ধ থাকায় হতাহতের ঘটেনি।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ভোরে যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে নাজিরহাট নতুন রাস্তার মাথায় এসে মোড় কাটতে গিয়ে সড়কের পাশ্বর্বতী দোকানের ভিতর ডুকে পড়ে। এতে কয়েকটি দোকানের ক্ষতিসাধন হলেও বাসযাত্রীরা অক্ষত রয়েছেন।
বিষয়টি স্বীকার করে নাজিরহাট হাইওয়ে থানার ওসি আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
