শনিবার, ১৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারা উপজেলায় পৃথক  অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বসতঘর ভস্মিভূত হয়েছে এতে করে প্রায় ৩৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাহাব বানুর বাড়িতে এই অগ্নিকাল্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন , মোঃ জাফর, মোঃ আলী, মোঃ কাশেম, মোঃ মিজান, আবদুল গফুর, ফজলুল করিম।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রাত একটার দিকে আবদুল গফুর এর বসতঘরের বৈদ্যুতিক ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।তাই বিদ্যুৎকেন্দ্রের লাইন বন্ধের জন্য বটতলী সাব ক্যাম্পে যোগাযোগ করলেও তাদের সব ফোন বন্ধ পাওয়া যায়। যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ছয় পরিবারের নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাবার সহায়তা প্রদান করেছি।

এছাড়াও শনিবার ভোরবেলায় চাতরী ইউনিয়নের সিংহরা এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে রবীন্দ্র নাথ ও শিবু নাথের বসতঘর পুড়ে যায়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দীন সোহেল বলেন, সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমি সেখানে গিয়েছি। মন্ত্রী মহোদয় ও পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

এ বিষয় উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রওনা দেয়। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট এর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৩ লাখ এবং উদ্ধার ১২ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...