এসএসসি ২০০০ ব্যাচ, চট্টগ্রাম এবং এসএসসি ২০০০ ব্যাচ, সাতকানিয়া ও লোহাগাড়ার বন্ধুদের উদ্যোগে আজ (১৮ আগস্ট) শুক্রবার সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, এই ধরণের সামাজিক ও মানবিক কাজে যে সব বন্ধুরা আর্থিক ও শারিরীক সহযোগিতা প্রদান করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপ পরিচালনাকারী বন্ধুরা।
তারা আশা করেন বন্ধুদের এই ধরণের সহযোগিতা সকল সামাজিক ও মানবিক কাজে সবসময় অব্যহত থাকবে।
বন্যার্তেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এসএসসি ২০০০ ব্যাচ, চট্টগ্রাম এবং এসএসসি ২০০০ ব্যাচ, সাতকানিয়া ও লোহাগাড়া বন্ধুরা।
তারা হলেন মো: এয়াকুব আলী, মো: হেলাল সিকদার, মো: শফিউল আজম চৌধুরী, মো: হুমায়ুন কবির, মো:সায়েম চৌধুরী, মো: রহমত আলী, মো: মিজানুর রহমান মিজান, মো:পারভেজ মাহমুদ, মো: হোসের রাসেদ, মো: দেলোয়ার হোছাইন, মো: মোজাম্মেল হক খোকন, মো: নাজিম উদ্দিন, মো: সেলিম উদ্দিন, মো: ইলিয়াস, আব্দুল হালিম।
