শনিবার, ২২ আগস্ট ২০২৬

সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রায় দুই দশক আগে দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার অন্যতম পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জেএমবির মাধ্যমে সিরিজ বোমা হামলা হাওয়া ভবন থেকে পরিচালিত করেছে তারেক রহমান। বিএনপি এ সত্যকে বেশি দিন আড়াল করে রাখতে পারবে না।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন-জেএমবি। ওই দিন দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশ স্পটে প্রায় পাঁচশ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

ওই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করেছে জিয়াউর রহমান, এখন শেখ হাসিনা-শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র চলছে।’

বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কী অত্যাচার তাদের ওপর করা হয়েছে! বিএনপি এখনও প্রকাশ্যে রাজনীতি করছে। তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে। এই টাকা কোথা থেকে আসে?’

তিনি বলেন, ‘পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে, পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন। নয়তো আম ও ছালা দুটোই হারাবেন। তারেক রহমান কেন আসে না জবাব দিন? যার দেশে আসার সাহস নেই, তার রাজনীতি ছেড়ে দেয়া উচিত।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা আন্দোলন খাদে পড়ে গেছে। শুধু স্লোগান দিয়ে সরকার পতন হবে না। শেখ হাসিনার শেকড় মানুষের অনেক গভীরে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

এসময় বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর অবর্তমানে মানুষের বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা। অন্ধকার থেকে দেশকে আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা। বিশ্বসভায় উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা।’

বিএনপির উদ্দেশে ওবায়দল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের সম্পর্ক মানুষের সাথে। মানুষের সাথে যাদের সম্পর্ক তাদের বিচ্ছিন্ন বা নিশ্চিহ্ন করা যায় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...