শনিবার, ২২ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার ৬টি জন্মদিন কী করে হয়? বিএনপিকে কাদেরের প্রশ্ন

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালন নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপিকে আজ প্রশ্ন করি, হঠাৎ করে ১৫ আগস্ট কী করে খালেদা জিয়ার জন্মদিন হলো?

খালেদা জিয়ার ছয়টি জন্মদিন কী করে হয়? এসব বললে তো মির্জা ফখরুল সাহেব বলবেন; শিষ্টাচার বহির্ভূত বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। আসলে এগুলো হলো মিথ্যার বেশাতি। জাতি ও ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বুধবার (১৬ আগস্ট) বিআইসিসিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে সংবিধান সংশোধন করা হয়েছিল বলে অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে কাটা-ছেঁড়া করেছিল বিএনপি, আওয়ামী লীগ করেনি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধ করতে পঞ্চম সংশোধনী দিয়েছিল জিয়াউর রহমান।

বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছিল উল্লেখ করে কাদের বলেন, বিএনপি নেতারা বলুক কেন তারা জজ মিয়া নাটক সাজিয়েছিল। আসলে খুনিদের স্বীকৃতি জিয়া ও খালেদা দুই জনই দিয়ে গেছেন।

বিএনপির মিথ্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগকে লড়তে হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ওদের গণতন্ত্র অর্থপাচারের গণতন্ত্র, ওদের গণতন্ত্র দুর্নীতির গণতন্ত্র। আর এদের সঙ্গেই লড়তে হচ্ছে আমাদের। প্রতিযোগিতা করতে হচ্ছে শেখ হাসিনাকে।

এ সময় দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...