শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে

রায়হান ইসলাম, রাউজান

রাউজান প্রেসক্লাব আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন সেসময় তাঁকে হত্যা করে বাংলাদেশকে বিপর্যযের মুখে ঠেলে দিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

১৪ আগস্ট (সোমবার) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ¦ সৈয়দ হোসেন কোম্পানী, সমাজ সেবক নবীদুল আলম কোম্পানি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, আবিদ মাহামুদ। এসময় উপস্থিত ছিলেন আমিনুল হক কোম্পানী, জাবেদ কোম্পানী, মানিক কোম্পানী, যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, শ্রমিক নেতা জালাল উদ্দিন চুনচুন, কানু নাথ, ইখতিয়ার উদ্দিন মেম্বার, গন্যমাধ্যম কর্মী নাকিব সিদ্দিকী, জেলা ছাত্রলীগ নেতা মো. আরফাত, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, মোহাম্মদ তায়সন, অনন্ত প্রয়ল চাকমা প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...