বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির পাখি বিক্রি, যুবকের ৪ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি বিক্রির দায়ে এমরানুল ইসলাম নয়ন (২২) নামে এক যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (১৪ আগস্ট) রাতে একই এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির পাহাড়ি দুটি ময়না ও একটি টিয়া পাখিসহ তাকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী তাকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নয়ন রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার আবদুল জব্বারের ছেলে।

ওয়াইল্ড লাইফ’র চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বিলুপ্ত প্রজাতির পাখি পাচার ও বিক্রি করছে। পার্বত্য এলাকার বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাখি ও পাখির বাচ্চার অবৈধ উপায়ে সংগ্রহ করে বিক্রি করছেন। তার বাড়িতে অভিযানের সময় পাচারের জন্য রাখা তিনটি বিলুপ্ত প্রজাতির পাখি জব্দ করা হয়। কয়েক মাস আগে বাজারে বিলুপ্ত প্রজাতির পাখি বিক্রি করার সময় বন বিভাগের কর্মীরা তাকে আর পাখি বিক্রি না করতে সতর্ক করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, অভিযানে যুবকের ঘরে বিলুপ্ত প্রজাতির দেশীয় পাখি পাওয়া যায়। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে চার মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফের চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও বন বিভাগের কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...