শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ছাদ হতে পড়ে কাপ্তাইয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

ছাদ হতে পড়ে রাঙামাটির  কাপ্তাই আল -আমিন নূরিয়া দাখিল মাদরাসা ও শিশু সনদ এতিমখানার শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে । 

ওই শিক্ষার্থীর নাম মো.সুলতান মাহামুদ(১২)। সে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ‌।মাদরাসার আবাসিকে থেকে লেখাপড়া করতো বলে  জানান শিক্ষকরা।

সোমবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ১ টার দিকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ঐ ছাত্রের মৃত্যু হয়।

কাপ্তাই আল-আমিন দাখিল মাদরাসা পরিচালনা  কমিটির সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর ও শিক্ষার্থীরা বলেন, গত রবিবার বিকেল ৫ টায় নিহত শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মাদরাসা ভবনের ছাদে উঠে খেলা করার সময় হঠাৎ পা-পিছলে নিচে পড়ে যায়। এতে তার   মাথায় ও হাতে গুরুত্বর আঘাত  হয়।

পরে শিক্ষক ও শিক্ষার্থীরা  প্রথমে স্থানীয় কাপ্তাই  নতুনবাজার ফার্মেসী নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায়  রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায়  সে  মারা যায়।

৪নং কাপ্তাই  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন,  অসাবধানতা বশত ছাদে উঠে খেলা করার সময় ছাদ হতে পড়ে  এই দুর্ঘটনা ঘটে ।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন  , নিহত  শিক্ষার্থীর পিতা রফিক উদ্দিন চট্টগ্রাম মহানগর এর  অক্সিজেন  ব্যাপারী পাড়া, মুন্নি কমিশনারের বাড়ীতে বসবাস করে। সেখানে সোমবার তার দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় শিশুর পরিবার মামলে করলে গুরুত্বের সাথে তদন্ত করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...