শনিবার, ২২ আগস্ট ২০২৬

নারীরা জায়েদ খানে আটকায় বক্তব্যটি প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

চট্টগ্রাম নিউজ ডটকম

নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে, এই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদ খানকে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী।

নোটিশে বলা হয়েছে, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীর সম্মান ক্ষুণ্ন ও হেয় করা হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে অ্যাডভোকেট মুনিমা মান্নান বলেন, ১২ আগস্ট একটি বাংলা ছবির রিলিজ (মুক্তি) উপলক্ষে সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেতা জায়েদ খান ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে…’ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন, যা বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।

নোটিশে বলা হয়, “এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীর সম্মান ক্ষুণ্ন ও হেয় করা হয়েছে।

যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল, যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে, যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞাস্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সেখানে আপনার মতো বাংলা চলচ্চিত্রের একজন নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্যে আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।”

নোটিশে আরও বলা হয়, আপনার ‘নারীরা জায়েদ খানে আটকায়’ বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হলো।

এবং আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে বিরত না থাকলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...