ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডে বৈরী আবহাওয়ায় কর্মহীন মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১২ আগস্ট) বিকেলে পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাফেজ চৌধুরী বাড়ী সংলগ্ন আলী বাবা জামে মসজিদ মাঠে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর, প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় ৩ শতাধিক মানুষের হাতে চাল -আলুর প্যাকেট তুলে দেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, সংগঠক আনোয়ার জাহিদ নয়ন, আবছার কোম্পানী, মুহাম্মদ দৌলত, তাহের কোম্পানী, ব্যবসায়ী মুহাম্মদ জসীম, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ এমরান, মুহাম্মদ রহিম, মাষ্টার আরমান, জিষু, মাষ্টার শাহজাহানসহ আরো অনেকে।
শুরুতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলাসহ এলাকাবাসীর সুখ শান্তি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মাওলানা জসীম উদ্দিন।
