শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাহাড় ধসে রুমা-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে প্রবল বর্ষণের পরবর্তী পাহাড় ধসে রুমা-থানচি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শুক্রবার (১১ আগষ্ট) বান্দরবান-থানচি সড়কের মিলনছড়ি থেকে চিম্বুক- নীলগিরি সড়কের পোড়া বাংলা এলাকায় গিয়ে পাহাড় ধসে সড়ক ভেঙ্গে যাওয়ার এচিত্র দেখা যায়।

স্থানীয়রা জানান, চলতি মাসের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত টানা প্রবল বর্ষণে জেলার অধিকাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে বান্দরবান-থানচি সড়কের মিলনছড়ি থেকে চিম্বুক- নীলগিরি -পোড়া বাংলা এলাকাসহ বান্দরবান-রুমা ও থানচি সড়কের বিভিন্ন এলাকার পাহাড় ধসে সড়ক ভেঙ্গে গিয়ে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বান্দরবান-রুমা ও থানচি সড়ক যোগাযোগ সম্পূর্ণ রুপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এই সড়ক মেরামত করতে বা যোগাযোগ উপযোগী করতে মাসেরও অধিক সময় লাগতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

১৬ মাইল এলাকার বাগান পাড়ার বাসিন্দা রিং ত্লাং বম (২৫) জানান, পাহাড় ধসে সড়কের বিভিন্ন স্থানে সম্পূর্ণ রুপে ভেঙ্গে যাওয়ায় কোন প্রকার গাড়ি চলাচল করতে পারছে না।ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

চিম্বুক ১৬ মাইল বাগান পাড়া বাসিন্দা মেন রাও ম্রো বলেন, ৭ তারিখ বাসার জন্য বাজার সদায় নিতে চিম্বুক বাজারে গিয়ে ৮ তারিখ সকালে ফেরার পথে পাহাড় ধসে সড়ক ভেঙ্গে যাওয়ার দৃশ্য দেখতে পান।পরে কোন প্রকারে প্রায় ৯ কি:মি: এলাকা পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়।

টংকাবতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্লুকান ম্রো জানান , টানা ৮দিন ধরে ভারী বর্ষণের কারনে এই রাস্তাটি পুরো ধসে গেছে। এই রাস্তা ধসে যাওয়ার কারনে কোনদিকে সড়ক পথে যোগাযোগ করা যাচ্ছে না, এলাকাবাসী খুবই অসহায় অবস্থায় রয়েছে। তাই রাস্তাটি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করে তোলার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বাংলাদেশ(২০ ইসিবি) এর ওয়ারেন্ট অফিসার রাহুল হাসান পার্থ  জানান, বান্দরবান হতে রুমা,বান্দরবান হতে চিম্বুক – নীলগিরি- থানচি সড়কটি দ্রুত যান চলাচল উপযোগী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তিনি আরো জানান, আজ বান্দরবান হতে ওয়াইজংশন পর্যন্ত চলাচলের উপযোগী করা হবে। সড়ক মেরামতের জন্য আগামীকাল আরো কয়েকটি টিম যোগ হবে। চিম্বুক ও নীলগিরি মধ্যবর্তী পোড়া বাংলা এলাকায় প্রায় ১শ মিটার ধসে যাওয়া সড়কে বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, গতকাল পর্যন্ত জেলায় বন্যায় ১৫ হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত, ৩ হাজার ৫৭৮ টি পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত ও ৮ হাজার ২৫৩ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।সম্পূর্ণ তথ্য পাওয়া গেলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানানো যাবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...