শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের মরদেহ সাঙ্গু নদী থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

চন্দনাইশে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে যাওয়া মোঃ খোকন(২৮) নামের এক যুবকের মরদেহ মিললো চট্টগ্রামের আনোয়ারা উপকূলের সাঙ্গু নদীতে। 

শুক্রবার (১১ আগষ্ট) সকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ হয়।

মৃত খোকন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিড়িংঘাট এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।

আরো পড়ুন;চন্দনাইশে বন্যার পানিতে ভেসে যাওয়া দাদা-নাতির মরদেহ উদ্ধার

মরদেহ শনাক্তের বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চট্টগ্রাম নিউজ ডটকমকে বলেন , গত ৭ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে সাঙ্গু নদীর আকস্মিক পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যাই খোকন। আজ জুইদন্ডী ১ নং ওয়ার্ডের ঘাটে ভিকটিমের লাশ পাওয়া যায়। লাশের সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার আনোয়ারা থানায় উপস্থিত হয়ে ভিকটিমের মৃত দেহ সনাক্ত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে। লাশটি চন্দনাইশ থেকে বন্যার পানিতে ভেসে আসা খোকনের বলে শনাক্ত করেছে তার পরিবার ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...