শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বান্দরবানে বন্যা পরিস্থিতি ভয়াবহ, উদ্ধারে কাজ করছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে টানা বৃষ্টিপাতের কারনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।বৃষ্টির পানিতে পৌর এলাকার বালাঘাটা,কালাঘাটা,ইসলাম পুর,শেরে বাংলা নগর,আর্মি পাড়া,মেম্বার পাড়া। বেশ কয়েকটি এলাকার বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করেছেন।শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক এখন পানির নিচে, যান চলাচল না করলেও ভ্যান অথবা নৌকায় করে মানুষ পারাপার হচ্ছে।গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বান্দরবান পৌরসভার প্রায় এলাকায় বসবাসকারী জনসাধারণ এখন পানি বন্দী।

শহরে বান্দরবান জেলা প্রশাসকের বাসভবন, বিদ্যুৎ অফিস সহ সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস বন্যায় কবলিত হয়ছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে রাতে অনেকটা উৎকন্ঠার মধ্যে নগরবাসী রাত্রি যাপন করছে।

মোবাইল নেটওয়ার্ক ঠিক ভাবে কাজ না করায় অনেকটা বিছিন্ন আছে জেলার সাথে অন্য জেলা ও উপজেলার মোবাইল যোগাযোগ।

এদিকে বন্যা দুর্গত এলাকায় বসবাসকারী জনসাধারণের জন্য জেলায় ২০৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ হতে।

মঙ্গলবার ৮ই আগস্ট সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছে ৬৯ ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি এবং বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফজলুর রহমান,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা,নার্গিস সুলতানা সহ জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ সময় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বান্দরবান জেলা প্রশাসনকে সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সেনাবাহিনীর পক্ষ হতে।এছাড়াও বন্যা দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকরী পরিচালক পূর্ন চন্দ্র মুৎসুদ্দী, জানান নিজেদের ফায়ার স্টেশনে গলা পর্যন্ত পানি হওয়া শর্তেও উদ্ধার অভিযানে সকাল হতে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং পানিতে আটকে পড়া জনসাধারণ কে উদ্ধার করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বান্দরবান সদর উপজেলায় পাহাড় ধ্বসে ২ জন নিহত, আলীকদম উপজেলায় ১ জন নিহত, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১ জন নিখোঁজ ও ৩৬ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সার্বিক বন্যা বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন,  ইতিমধ্যে সেনাবাহিনী,পুলিশ সহ সকল প্রশাসনের সাথে আমরা মিটিং করেছি,সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়েছে।আশ্রয়কেন্দ্র গুলোতে মেডিক্যাল টিম পাঠানো,বিশুদ্ধ পানি সরবরাহ,পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সরবরাহের ব্যবস্থা সহ আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের পাশাপাশি তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।এছাড়াও সংশ্লিষ্ট পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পক্ষ হতে যার যার অবস্থান হতে আশ্রয় কেন্দ্রে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।

সদর উপজেলা ছাড়াও লামা উপজেলায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার আশ্রয়কেন্দ্র গুলোতে জরুরি ভাবে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...