শনিবার, ২২ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর পানবাজার রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, জান্নাত আরা (২৮) এবং তাঁর দুই বছরের কন্যা মাহিম আক্তার। জান্নাত ওই ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অব্যাহত টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বাসিন্দা আনোয়ারের ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় ঘরে থাকা তাঁর স্ত্রী ও দুই বছরের শিশুকন্যা মাটি চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

উখিয়াস্থ ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কমান্ডিং অফিসার মো. আমির জাফর জানান, ভারি বর্ষণে পাহাড়ের পাদদেশে বসবাসরত রোহিঙ্গা ঝুপড়িতে মাটিচাপা পড়ে। এতে দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এপিবিএন সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করেন। বিষয়টি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...