সোমবার, ৩ আগস্ট ২০২৬

বাংলাদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। সেই জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আজ রবিবার (৬ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতিতে ৫৮ দলীয় জোটের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মার্কিন ভিসানীতির প্রতি ইঙ্গিত করে আমির হোসেন আমু বলেন, ‘কারও ভয়ভীতিতে নয়, দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী।

বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা এই দেশের পবিত্র সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে, জাতীয় চার মূলনীতিকে ভূলুণ্ঠিত করেছে, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উথান ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান। প্রতিদ্বন্দ্বী না থাকা স্বত্বেও হ্যাঁ না ভোটের নামে ব্যালেট পেপারে সিল মেরে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করেছে। আজকে সেই জিয়াউর রহমান সৃষ্ট বিএনপি তত্ত্বাবধায়কের দাবি করছে।’

সভায় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেয় সম্মিলিত জাতীয় জোট।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আমির হোসেন আমু।

সম্মিলিত জাতীয় জোটের মহাসচিব খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জোটের মুখপাত্র আলতাফ হোসাইন মোল্লা, প্রধান সমন্বয়কারী শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ, ডেমোক্রেটিক পিপলস পার্টির সিদ্দিকুর রহমান, জাতীয় জনতা পার্টির মজিবুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ পার্টির শরিফ হাজারী, ইসলামিক সমাজতান্ত্রিক পার্টির মাওলানা তালিবুল ইসলাম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...