শনিবার, ১৫ আগস্ট ২০২৬

টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধ্বসে আহত ৬ জন, নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।বৃষ্টিপাতের ফলে এরই মধ্যে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহনের জটলা দেখা গিয়েছে।

সরেজমিনে জেলা সদরের পৌরসভার কয়েকটি পাহাড় অধ্যুষিত এলাকা, বিশেষ করে ইসলামপুর, লাঙ্গিপাড়া,রুমা বাসস্ট্যান্ড, কালঘাটা, সাইঙ্গা সহ বেশ কিছু এলাকায় বসবাসকারী জনসাধারণ পাহাড় ধসের ঝুঁকিতে আছে।বেশ কয়েকটি জায়গায় পাহাড়ে মাটি ভেঙ্গে রাস্তায় যানবাহন চলাচলে বাধার সম্মুখীন হচ্ছে।এদিকে প্রবল বৃষ্টিপাতের কারনে রবিবার ৬আগস্ট দুপুরে রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউপির ১নং ওয়ার্ড ছাইংগ্যা দানেশ পাড়ায় টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে দুইটি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে।উল্লেখ্য উক্ত পাড়ায় মার্মা, ত্রিপুরা,এবংবাঙ্গালী সহ মোট ৩৩০ টি পরিবার স্থায়ী ভাবে বসবাস করছে।প্রবল বৃষ্টিপাতের কারনে যে কোন সময় আরো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ী ঢলে আলীকদম উপজেলাধীন ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মংচিং হেডম্যান পাড়ায় মাতামুহুরি নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গনের ফলে কয়েকটি বসত বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।ঐ উপজেলার কোন কোন স্থানে ভারী বৃষ্টিপাতের কারনে রাস্তার পাশের গাছপালা ভেঙ্গে যানবাহন চলাচলে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

পাহাড় ধ্বসে আহতরা

এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড করিমার ঝিরিতে পাহাড় ধসে একিই পরিবারের শিশুসহ ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে এবং বান্দরবান জেলা সদরের কালাঘাটা ৩নং ওয়ার্ডে রুমি আক্তার এবং ৬নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকায় মোঃ রিদুয়ান নামে ২ জন পাহাড় ধসের ঘটনায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

এদিকে প্রবল লাগাতার বৃষ্টিপাতের কারনে সাঙ্গু নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, বৃষ্টিপাত বৃদ্ধি পেলে যেকোন সময় নদী নিকটবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় বান্দরবানের মোট বৃষ্টিপাত ১৯১ মিলি বৃষ্টিপাত হয়েছে,বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে,।আগামী ২৪ ঘন্টা চট্টগ্রাম বিভাগে তথা বান্দরবানের বিভিন্ন উপজেলায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।আগামী ৩ দিনে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাওয়ায় পাহাড় ধসের সম্ভবনা অনেক বেশি।

বাদরবান সদর উপজলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, প্রবল বর্ষণের কারনে শহরের বিভিন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।তাই ঝূকিপূর্ণ এলাকায় গিয়ে এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

এদিকে টানা কয়েকদিনের বৃষ্টির কারনে পাহাড়ে বসবাসকারী জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সকল উপজেলায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং অব্যাহত আছে। জেলা প্রশাসনের সুত্রে জানানো হয় বান্দরবানে ১৯২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্হায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

এছাড়া সমন্বয় ও সাড়াদানের জন্য জেলা প্রশাসন থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে (+8801309744923)। দুর্যোগ সম্পর্কিত যে কোন তথ্য বা সাহায্যের আবেদন উক্ত কন্ট্রোলরুমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ হতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...