কক্সবাজারের টেকনাফে বাসচাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা (৭)। তিনি মিনাবাজার এলাকার নাজির হোসেনের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার-টেকনাফ রুটে চলা পায়রা সার্ভিসের একটি বাস রাস্তার পাশে উম্মে হাবিবাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দেয়।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সিরাজুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে টেকনাফ থানায় পাঠানো হয়েছে।
